দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাসেদ চোকদার শুক্রবার সন্ধ্যায় বিলাসপুর ইউনিয়নের রান্নাথপুর মোড়ে ১ নং ওয়ার্ডের গ্রামবাসীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন।
মতবিনিময় সভা উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী লায়ন আব্দুস সালাম চৌধুরী, দোহার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাসার চোকদার, ইউপি সদস্য আবুল কাশেম,কুদ্দুস চোকদারসহ আরও অনেকে।
চেয়ারম্যান পদপ্রার্থী রাসেদ চোকদার বলেন, একটি রাষ্ট্রের উন্নয়নের মূল স্তম্ভ কাঠামো হচ্ছে গ্রাম পর্যায়ের সুষম বন্টন ও উন্নয়ন নিশ্চিত করা। এ জন্য তৃণমূলের জনপ্রতিনিধি হিসেবে দক্ষ জনপ্রতিনিধি প্রয়োজন। জাতির পিতার কন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রামকে শহরে পরিণত করার ভিশন নিয়ে সরকার গ্রাম পর্যায়ে উন্নয়নের ফলে দেশ আজ উন্নয়নের মহাসড়কে হাটছে। বাংলাদেশ আজ একটি মধ্যম আয়ের দেশে উন্নতি হওয়ায় বিশ্ব নেতারা আজ শেখ হাসিনাকে উন্নয়নের মডেল হিসেবে আখ্যায়িত করছে।
তিনি আরও বলেন বর্তমান শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে হলে প্রতিটি স্তরে দক্ষ, দুর্নীতিমুক্ত জনপ্রতিনিধির কোন বিকল্প নেই। আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা-১ আসনের সাংসদ ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান (এমপি), উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেনের হাতকে শক্তিশালী করতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিলাসপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তাইতো আগামী নির্বাচনে ইউনিয়নের সর্বস্তরের ভোটারগণ ভোটের মাধ্যমে নির্বাচিত করতে পারলে ইউনিয়নের সকল স্তরের ভোটারদের মতামতের ভিত্তিতে একটি সমৃদ্ধ ইউনিয়ন গড়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।


Reporter Name 



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































