নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় বিদেশী পিস্তল, ম্যাগজিন ও চার রাউন্ডগুলিসহ মো. জাহিদুল ইসলাম (২৭) নামে একজনকে আটক করেছে দোহার থানা পুলিশ। আটককৃত জাহিদুল উপজেলার দক্ষিণ জয়পাড়া গাংপার এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে।
শুক্রবার দুপুরে দোহার থানায় সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন দোহার সার্কেল মো. আশরাফুল আলম।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নূরপুর এলাকায় অস্ত্রসহ মো. জাহিদুল ইসলাম নামে এক লোক অবস্থান করছে ।
এসময় দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল বিশেষ অভিযান পরিচালনা করেন। দক্ষিন জয়পাড়ার গ্রামীন টাওয়ার সংলগ্ন এলাকায় পুলিশ অবস্থান নিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী জাহিদুল ইসলাম কৌশলে পালানোর করলে এসআই এনামুল হকও এএসআই নান্টু কৃষ্ণ মজুমদার সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করে।
এসময় তার নিকট হতে একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন ও চার রাউন্ডগুলি উদ্ধার করা হয়। এসময় ঘটনায় দোহার থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































