সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: সিরাজদিখান বয়রাগাদী ইউনিয়নের ছোট পাউলদিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিনজনকে পিটিয়ে আহত করা হয়েছে। আহতরা হলেন- ইউনুছ মিয়া (৬৮), মোঃ হাসান আলী (৪৫) ও ফরিদা ইয়াসমিন (৪২)।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে।
তাদের হাসপাতালে নিয়ে আসা আব্দুল শাহ আলম অভিযোগ করে জানান, গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বাড়ির ভেতরে দাঁড়িয়ে ফোন নারছিলেন। তখন এলাকার হাসেন,আসলাম,,মোঃ জাহিদ,রুবি বেগম,পারভীন বেগম,ইতি আক্তার মিলে আমার বড় ভাই ইউনোস মিয়া ও তার ছেলে মো. হাসান আলীকে মাথায় লাঠি ও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেন। তাদের ধারণা ছিল, মাথায় আঘাত করলেই আমাদের লোকজন চুপ হয়ে যাবে।
মোঃ শাহ আলম আরও জানান, আমাদের বাড়িরর বিল্ডিং তৈরীর মালামাল আনার সময় তাদের ঘড়ের সাথে ধাক্কা লাগে এর পূর্বে আমাদের বসত বাড়ি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আমাদের বিরুদ্ধে গোলাম হোসেন গংরা মামলা করে হেরে যেয়ে । পূর্ব শত্রুতার জন্যই আমাদের বিরুদ্ধে হামলা চালিয়েছেন। সেই ঘটনার প্রতিবাদ করায় বুধবার ও তাদের ওপর আবার আক্রমণ চালায় ঘাতকরা।
সিরাজদিখান থানা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম মিজানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব শত্রুতার জের ধরে মারামারির ঘটনা ঘটেছে। দুই পক্ষই লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































