নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একদিনে নতুন করে আরও ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৩৯৪ জনে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ শনিবার রাতে জানান, শনিবার (১০ জুলাই) পাঠানো ৭৫ জনের নমুনা থেকে ৩০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আক্রান্তের হার ৪০% ।
এ উপজেলায় এখন পর্যন্ত মোট ৮০৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৯৪ জন। এর মধ্যে এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ২০৯৫ জন। মৃত্যুবরণ করেছেন ২২ জন।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































