নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় বাবু মিয়া-বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে রোমান মিয়ার নিজস্ব অর্থায়নে দোহার ও নবাবগঞ্জের হতদরিদ্র পরিবারের মাঝে অটোরিকশা বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার কাঠালীঘাটা মাসুম মিয়ার নিজ বাড়িতে হতদরিদ্র সুবিধা বঞ্চিত ২০ টি পরিবারের মাঝে এ অটোরিকশা বিতরণ করা হয়।
বাবু মিয়া-বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি রোমান মিয়ার সভাপতিত্বে ও কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়া ভার্চুয়ালির মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দোহার উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি একলাল উদ্দিন আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের আর্ন্তজাতিক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, দোহার পৌরসভার যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন মাঝি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, আইয়ুব বাওয়ালী, ইসমাইল মাদবর, দোহার পৌরসভা কাউন্সিলর মো. আলমগীর মুবিন চৌধুরী, শওকত হোসেন বেপারী, পাপেল মাহমুদ নিজাম, ইসরাত জাহান বনানী, দোহার উপজলো যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সজল আস্রাফ খান, সাংগঠনিক সম্পাদক বশির আহমদে, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, রাইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান বেপারী, দোহার উপজলো ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, দোহার পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম, দোহার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জয়পাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত ও কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর রশিদ।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান রোমান মিয়া বলেন, আপনাদের সকলের সহযোগিতায় দোহার ও নবাবগঞ্জের মানুষের পাশে সব সময় থাকতে চাই এবং হতদরিদ্র পরিবারের মাঝে আমার এই কার্যক্রমকে সব সময় অব্যাহত রাখতে চাই।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মো. আলমগীর হোসেন ও রোমান মিয়ার মা সুবিধা বঞ্চিতদের হাতে অটো রিকশার চাবি তুলে দেন।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































