নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় ৬ মাদকসেবী ও জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে। ০৪ জুন শনিবার সকালে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের এ আর খান প্রজেক্ট, বেথুয়া থেকে মাদক সেবন ও প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বির নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেফতার করা হয়। এসময় প্রকাশ্যে জুয়া আইন ১৮৬৭ এর ধারা ৪ অনুযায়ী ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এসময় ফজলে রাব্বি বলেন, দোহারে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। যে কেউ আমাদেরকে মাদকসেবিদের ব্যাপারে তথ্য দিবেন আমরা তার পরিচয় গোপন রাখবো। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। জনসাধারণকে আমাদেরকে তথ্য দেয়ার জন্য আহ্বান জানান তিনি।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































