নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার দোহার উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার রাইপাড়া ইউনিয়নে ফজলুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় আটশতাধিক শিতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়।
এ সময় রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, আওয়ামীলীগের আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি একলাল উদ্দিন আহমেদ, রাইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি নুর এ আলম ও শওকত হোসেন মজনু, রাইপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আমির হামজা,জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্তসহ আরও অনেকে।


Reporter Name 

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































