নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ফজলে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র-সহ সভাপতি ফজলুল হক, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, দোহার উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক কমান্ডার রজ্জব আলী মোল্লা, দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল, উপজেলা প্রকৌশলী হানিফ মোহাম্মদ মুর্শিদী, মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মুন্সি, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা, নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান, মুকসুদপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান, নারিশা ইউনিয়নের চেয়ারম্যান সালাহউদ্দিন দরানী, কুসুমহাটি ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, রাইপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক, দোহার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আরও অনেকে।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































