নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে সোমবার (২০ সেপ্টেম্বর) জাতীয় কবিতা পরিষদের কর্মিটি গঠন করা হয়েছে। এতে কবি মো. আককাস আলী পূণরায় সভাপতি নির্বাচিত হন।
সহ-সভাপতি কবি মো. আফজাল হোসেন, সাধারণ সম্পাদক কবি মো. আসাদুজ্জামান পলাশ, যুগ্ম-সম্পাদক মো. মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক কবি রতন রাফিজ, অর্থ সম্পাদক কবি মো. আয়নুল ইসলাম, প্রচার সম্পাদক কবি মো. কামরুল হাসান, দপ্তর সম্পাদক কবি কেয়া, সাংসাকৃতিক সম্পাদক কবি লায়লা নির্বাচিত হন। এ ছাড়া কবি মো.বেলাল হোসেন, কবি মো. জুয়েল হোসেন, কবি প্রমিলা এবং কবি মিলিকে নিয়ে ৭সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































