নিজস্ব প্রতিনিধি : করোনা মহামারীর চলমান বিধিনিষেধ অমান্য করায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ১০ জনকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ জানুয়ারি) উপজেলার বান্দুরা বাজারে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল। এসময় ১০টি মামলায় ওই ১০ ব্যক্তির কাছ থেকে ১ হাজার জরিমানা আদায় করেন তিনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল বলেন, স্বাস্থ্যবিধি অমান্যকারীদের সংক্রমক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে এ অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনগণকে সচেতন করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


Reporter Name 


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































