সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে ৩০ লিটার চোলাইমদসহ রমিজ উদ্দিন (৩৬) এক মাদক কারবারিকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। শুক্রবার (৪ জুন) রাত ৮ টার দিকে উপজেলার জার্মিত্তা ইউনিয়নের পানিসাইল বাজারে লোকমানের হোটেলের সামনে পাকা রাস্তা সংলগ্ন থেকে তাকে আটক করা হয়। আটককৃত রমিজউদ্দিন ঐ এলাকার কাঞ্চন নগর গ্রামেন মৃত জমাত আলীর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, রমিজ উদ্দিন চোলাইমদ নিজ হেফাজত রেখে বিক্রি করে আসছিল। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পেরে ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম পিপিএম এর নেতৃত্বে এসআই তারিকুল ইসলাম ও এএসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাইমদসহ তাকে আটক করেন।
এ ব্যাপারে ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম পিপিএম বলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































