নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের ২০২১ সালের এইচএসসি শিক্ষার্থীদের সমাপনী অনুষ্ঠান করা হয়েছে। রোববার দুপুরে কলাকোপা আদনান প্যালেস পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করেন পরিক্ষার্থীরা। অনুষ্ঠানে অতিথি ছিলেন সদর কলাকোপা ইউপি চেয়ারম্যান ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহিম খলিল।
এসময় আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল বারী শান্ত, দোহার-নবাবগঞ্জ কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন শিকদার প্রমুখ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা ইব্রাহিম খলিলের হাতে সম্মাননা স্মারক তোলে দেন। দোহার নবাবগঞ্জ কলেজ থেকে এবছর এক হাজার এক শত বাইশ জন শিক্ষার্থী এইচএসসি পরিক্ষায় অংশগ্রহণ করবে বলে জানা যায়।


Reporter Name 


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































