সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে উপজেলা আ’লীগের আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা আ’লীগের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ৪ জুন শনিবার সকালে পৌর কার্যালয়ে উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক বায়রা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান হিরু সভাপতিত্বে এ সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা আ’লীগের ২ নং যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও বলধারা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খান, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান শহিদ, পৌর মেয়র আবু নাঈম মো. বাশার, যুবলীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, মোটরশ্রমিক লীগের আহ্বায়ক নাজিমুল ইসলাম জামাল, ছাত্রলীগের সভাপতি শাহিনুর ইসলাম শাহিন প্রমুখ।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি রমজান আলী ও আনোয়ারা খাতুন, সদস্য ও সাবেক পৌর মেয়র মীর মো. শাহজাহান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল আলম উজ্জ্বল, মোসা. শারমিন আক্তার, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক ও আব্দুল বারেক খান, পৌর আ’লীগের সভাপতি আব্দুস ছালাম খান, যুবলীগের সভাপতি তমিজউদ্দিন, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সিংগাইর সরকারি কলেজের এজিএস জাহাংগীর আলম ফাহিমসহ আ’লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় সমাপ্ত হয়।


Reporter Name 















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































