নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জে জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী রতন চন্দ্র বসাক আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় সভা করেছেন। মঙ্গলবার দুপুরে শংকরদিয়া গ্রামের নিজ বাড়িতে এ সভা করা হয়। রতন চন্দ্র বসাক ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও তাঁতিলীগ ঢাকা জেলা দক্ষিণের সদস্য। ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাতেম আলী মোল্লা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সভায় রতন চন্দ্র বসাক সকলকে শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, আসন্ন জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি আপনাদের পরামর্শ নিয়ে নৌকা বিজয়ের লক্ষ্যে কাজ করবো। আর যদি অন্য কাউকে মনোনয়ন দেয়, আমি দলের হয়ে তার জন্য কাজ করবো। নৌকার বিরোধীতা করবো না।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফুর রহমান সিকদার।
জয়কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মান্নানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক হুমায়ুন আহমেদ, জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোতাহার হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খানসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভাশেষে নেতৃবৃন্দের উপস্থিতিতে রতন চন্দ্র বসাকের নিজস্ব অর্থায়নে ইউনিয়নের ১৬টি পূজা মন্ডপে ৫০কেজি করে চাল উপহার প্রদান করেন।


Reporter Name 


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































