নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার পুরী এলাকায় আলম মোল্লার বাড়িতে বারান্দার গ্রীল কেটে ডাকাতির চেষ্টা চালিয়েছে সংঘবদ্ধ ডাকাত দল। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
এবিষয়ে বাড়ির মালিক আলম মোল্লা জানান, রাত আনুমানিক সারে তিনটার দিকে বারান্দার গ্রীল কেটে ৬/৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল বিল্ডিং এর নিচ তলায় থাকা তার গাড়ির চালক কামরুজ্জামানকে অস্তের মুখে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে। পরে ২য় তলায় প্রবেশ করে চারটি রুমের তালা ভাঙ্গার সময় শব্দ পেয়ে তিনি প্রতিবেশীদের ফোন দিলে আশে পাশের লোকজনের শব্দ পেয়ে পালিয়ে যায় ডাকাতদল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দোহার থানা পুলিশ।
দোহার থানার এসআই মো. রবিউল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি ধারালো দা, একটি রেঞ্জ ও একটি কাটার উদ্ধার করি। এবিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।


Reporter Name 

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































