নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় মোটরসাইকেল ধাক্কায় আতর আলী (৬০) নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১ টায় লটাখোলা পালবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আতর আলী লটাখোলা এলাকার মৃৃত আজগর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১ টার দিকে মুদি ব্যবসায়ী আতর আলী দোকান থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলো। এমন সময় বাঁশতলা হতে জয়পাড়া দিকে গামী একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে এসে আতর আলীকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় এবং মোটরসাইকেল চালকও আহত হয়। পরে পথচারীরা তাদেরকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আতর আলীকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং আহত মোটরসাইকেল চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ হয় বলে জানা যায়।
এদিকে আতর আলীর মৃত্যু খবর ছড়িয়ে পড়লে তার এলাকাবাসী হাসপাতালে ছুটে আসে। খবর পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থল এসে ঘাতক মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে ।


Reporter Name 



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































