নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহারে ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। উপজেলার মুকসুদপুরের মইতপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জানা যায়, শনিবার (১৯ জুন) বিকেল ৫ টায় র্যাব-১১ এর কমান্ডার এ কে এম মুনিরুল আলম ও এএসপি মোঃ আবু ছালেহ এর নেতৃত্বে উপজেলার মইতপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মৃত আবুল কালামের ছেলে মো. রাজু (৩৮), একই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে আসাদুজ্জামান (৩৮), আমান আলীর ছেলে আল আমিন হোসেন (৪০), মৃত শিরজন বেপারীর ছেলে আমির আলী (৫২), মধুরখোলার আবুল হাসেমের ছেলে এমদাদ হোসেন (৪৩), বেথুয়া এলাকার আহম্মদ বেপারীর ছেলে ফরহাদ বেপারী (৩২), শ্রীনগরের বাঘড়া ইউনিয়নের বালুরচক এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে মনির হোসেন (মনু মিয়া) (৩৮), ফরিদপুরের কোতয়ালি থানার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা ও দোহারের মোকসুদপুরের শাহাদাৎ হোসেনের বাড়ির ভাড়াটিয়া আমির আলী মন্ডলের ছেলে ইকবাল (৩৭) ও ভোলার জেলার চরানন্দ পাথরী এলাকার বাসিন্দা ও দোহারের মইতপাড়া এলাকার শেখ মামেদের বাড়ির ভাড়াটিয়া খোরশেদ মোল্লার ছেলে ফারুক (৪৬) এদের গ্রেপ্তার করা হয়।
শনিবার রাতে র্যাব-১১, সিপিসি-১ এর স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানায়, জুয়াড়িরা গ্রেপ্তারকৃত ফারুকের ঘর দিন প্রতি ৫০০ টাকা ভাড়া দিয়ে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে জুয়া খেলতো। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৫ টায় অভিযান চালিয়ে ঐ নয়জনকে গ্রেপ্তার করে র্যাব। এসময় তাদের সাথে থাকা ৩ সেট তাস, নগদ ৫০ হাজার ২০০ টাকা ও ৬টি বাটনওয়ালা মোবাইল উদ্ধার করে র্যাব। তাদের নামে দোহার থানায় জুয়া আইনে একটি মামলা প্রক্রিয়াধিন রয়েছে।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































