নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নে ২নং ওয়ার্ডে আসন্ন নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী রতন চন্দ্র বসাকের নির্বাচনী উঠানবৈঠকে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) রাতে ইউনিয়নের আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা করা হয়। উঠানবৈঠকে উপস্থিত প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ রতন চন্দ্র বসাককে সমর্থন দেন এবং তাকে ভোট দেয়ার আশাবাদ ব্যক্ত করেন।
ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. হাতেম আলী মোল্লা বৈঠকে সভাপতিত্ব করেন।
ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজকর্মী শংকর লাল সাহা, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নানসহ আব্দুল হালিম বিশ্বাস, চন্দন সরকার, মো. জব্বার, সিরাজুল ইসলাম খোকন প্রমুখ।


Reporter Name 


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































