কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: বিদ্যুৎ জালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন,তেলের বাজার নিয়ন্ত্রণ করে বিশ্ব বাজার। অকটেনের সাথে ডিজেলের মূল্য সমন্বয় করার জন্যই তেলের দাম বাড়ানো হয়েছে। তিনি আজ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নে দোলেশ্বর গ্রামে তার নিজ বাড়িতে সাংবাদিকদের বিফ্রিংকালে একথা বলেন।
তিনি আরও বলেন, আমরা বিআরটিএ,বিআইডব্লিউটিএ, লঞ্চমালিক সমিতি, বাসমালিক সমিতি ও পরিবহন মালিক সমিতিসহ বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা করে বিশ্ব পািস্থিতি যাচাই বাছাই করে আমাদের দেশে তেলের দাম বৃদ্ধির সিদ্বান্ত নেয়া হয়।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জালানি তেলের মুল্য বৃদ্বির প্রেক্ষপটে বিপিসির আর্থিক সক্ষমতা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। জালানি তেলের দাম বিদ্যমান হাড়ে তেল বিক্রয় ও অন্যান্যখাতে গড়ে বিপিসির মাসিক আয় ৫৫০০০ কোটি টাকা।
জালানি তেলের মুল্য বৃদ্বি প্রেক্ষাপটে এলসি পেমেন্টসহ অন্যান্যখাতে বিপিসির ব্যায় বর্তমানে সর্বশেষ জুলাই মাসে গিয়ে দাঁড়ায় ১০৩১২.৭৬কোটি টাকা। বিসিপির জালানি তেলের অর্থায়নের জন্য ২মাসের আমদানি মূল্যের সমান হিসেবে প্রায় ২০হাজার কোটি টাকা চলতি মুলধন হিসেবে রাখা আবশ্যক।
বর্তমানে চলতি মুলধন হ্রাস পাওয়ায় মার্চ থেকে অদ্যবধি উন্নয়ন প্রকল্প ও বিবিধ খাত হতে প্রায় ১১হাজার কোটি টাকা উত্তোলন করে ভর্তুকিসহ জালানি তেল ও অন্যান্য বিল পরিশোধ করতে হয়েছে।
গত আগস্ট মাসের পর আমদানি ব্যায় অর্থায়ন করা সম্ভব হবে না। জালানি তেলের আমদানিতে সর্বশেষ জুলাই মাসে গড় পলান্টস রেট অনুয়ায়ী বিপিসির দৈনিক লোকশানের পরিমান ডিজেলে-৭৪,৯৪,৯২,৭০০.০০টাকা ও অকটেনে-২,৯২,২৩,২১৬.০০। গত মে-জুনমাসে লোকসান ছিল শতাধিক কোটি টাকা।
গত ফেব্রুয়ারী-জুলাই মাস পর্যন্ত বিপিসির প্রকৃত লোকসান ও ভর্তুকি দাঁড়ায় ৮০১৪ কোটি টাকার উপরে। সর্বশেষ মুল্য সমন্বয় ডিজেলের মূল্য ১১৪টাকা করা হলেও জুলাই মাসে গড় হিসেবে প্রতিলিটারে খরচ পরবে ১২২টাকা অর্থাত প্রতিলিটার তেলে তারপরেও ৮.১৩পয়সা বিপিসিকে বহন করতে হবে।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































