নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় পৌরসভার কাটাখালি গ্রামে স্বামীর পরকিয়ার জেরে ধারালো অস্ত্র দিয়ে গোপনাঙ্গে আঘাত করেছে মজনু শেখের (স্বামী) স্ত্রী। মঙ্গলবার (৩১ আগস্ট) দোহারের কাটাখালি গ্রামের বাসিন্দা মেহের শেখের ছেলে মজনু শেখের সাথে ঘটনাটি ঘটে। জানা যায় স্বামীর পরকিয়ার কথা জানতে পারলে স্ত্রী ক্ষুব্ধ হয়ে স্বামীর গোপনাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
এ বিষয় দোহার উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার কাজী মো. ওমর ফারুক জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে আহতাবস্থায় কাটাখালি গ্রাম থেকে মজনু শেখ আমাদের হাসপাতালে আসে। এরপর আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় মিটফোর্ড হাসপাতালে রেফার করি। তাকে তার পরিবার ঐ রাতেই ঢাকা নিয়ে যায়।
এ বিষয় দোহার থানা তদন্ত মাসুদুর রহমান জানান, থানায় কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি হয়নি। আহত ব্যাক্তির এখনো জ্ঞান ফিরেনি জ্ঞান ফিরলে তিনি যে সিদ্ধান্ত নিবে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিব।


Reporter Name 















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































