নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলা দলিল লেখক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২১ সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) উপজেলার সাবরেজিস্ট্রি কার্যালয়ে সকাল ১০ টা হতে বিকেল ৩টা পর্যন্ত মোট ৯০ জন ভোটার ভোট প্রদান করেন। এসময় ৩৭ ভোট পেয়ে আগামী দুই বছরের জন্য সভাপতি পদে এসএম বিল্লাল হোসেন ও ৪৩ ভোট পেয়ে মো. রহমত আলী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
অন্যদের মধ্যে ৫২ ভোটে রাশেদ সরকার শিমুল সহ-সম্পাদক , ৭৬ ভোটে ফাহাদ কবির রিংকু সাংগঠনিক সম্পাদক ও ৪৯ ভোটে নূরুল ইসলাম হুমায়ন কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
এদিকে কোনো প্রার্থী না থাকায় সহ-সভপতি পদে বিনা প্রতিদ্বন্দিতায় মোহাম্মদ এমারত হোসেন এবং দপ্তর ও প্রচার সম্পাদক পদে সেলিম হোসেন নির্বাচিত হয়।


Reporter Name 


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































