নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বিলাসপুরের দেবীনগর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও আহত যুবকের স্বজনদের তথ্যের ভিত্তিতে জানা যায়, দেবীনগর এলাকার আবু বয়াতির ছেলে নাঈম বয়াতি (১৮) ও কুলছুরি এলাকার মহম্মদ সারেং এর ছেলে নুরুদ্দিন সারেং (২৫) এর চায়না জাল তৈরি করা নিয়ে কথাকাটাকাটি হয়।
এ ঘটনার পরেই নুরুদ্দিন তার দলবল নিয়ে তার সহকর্মী নাঈম বয়াতির উপর চড়াও হয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে যখম করে। তাকে আহত অবস্থায় প্রথমে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। তার অবস্থা আশংকাজনক বলে জানান চিকিৎসক।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































