কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তা-কর্মচারিদের ৪দিন ব্যাপি ডি-নথি কর্মশালার সমাপনি অনুষ্ঠিত হয়েছে। জাইকার উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেরানীগ্ঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
সমাপনি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিন সহকারী কমিশনার(ভূমি) আমেনা মারজান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ
শহিদুল ইসলাম,উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফকরুল আশরাফ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজা,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবুজ হাওলাদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল আজিজ,উপজেলা জনস্বাস্থ প্রকৌশলী মোঃ সাহাবুদ্দিন,উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাকন রানী , উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলিটেটর মোছাঃ শাহীনা বেগম ,উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা আম্বিয়া খাতুন ও কেরানীগঞ্জ উপজেলা সহকারি প্রোগ্রামার কামরুন নাহার প্রমুখ। প্রশিক্ষন কর্মশালায় ১৭টি দপ্তরের ৪০জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহন করেন। সমাপনি অনুষ্ঠানে তাদের প্রত্যেককে সম্মানি ভাতা ও সনদ প্রদান করা হয়।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































