নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে শনিবার সকাল থেকে দিনব্যাপি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল দোহারের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শামীম নাহার, ভেটেরিনারি সার্জন মো. শামীম হোসেন, দোহার থানার সেকেন্ড অফিসার মো. রাকিবসহ আরও অনেকে।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এর প্রাণি সম্প্রসারন কর্মকর্তা লুবনা জাহান নিশাত।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































