নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের আন্তা চক এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে আন্তা চক এলাকার প্রয়াত হাসি মাদবরের স্মরনে অসহায় ও দরিদ্র মানুষের শীতবন্ত্র বিতরণের আয়োজন করা হয়। মো. হাসি মাদবরের ছেলে সৌদি প্রবাসী মো. ইয়াছিনের পক্ষ থেকে তার নিজ বাড়ি থেকে শীতার্থদের মাঝে ৪৫০টি কম্বল তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডা. এলাম উদ্দিন, ফালু মল্লিক, হাসান রেজাউর রহমান বাচ্চু, জাহাঙ্গীর মাস্টার, হাবিবুর রহমান জনি, শাহ আলম প্রমুখ।
অনুষ্ঠানে শুরুতে হাসি মাদবরের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন বাহ্রা জামে মসজিদের মাওলানা শাহ জালাল। অনুষ্ঠান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুর রহমান। এ সময় অনুষ্ঠানের আয়োজক মো. ইয়াছিনের পরিবারের সদস্যগণও উপস্থিত ছিলেন।


Reporter Name 


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































