নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান বলেছেন, আমার এলাকার সাধারণ মানুষ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় গিয়ে চিকিৎসা নেয়। আমি ইতিমধ্যে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ৫০বেড থেকে ১০০ বেডে উন্নত করেছে। সেই সাথে এখানে উন্নত মানের নার্সিং ইনস্টিটিউট করা হবে।
আমি চাই আমার এলাকার জনগণ যেনো উন্নতমানের চিকিৎসা সেবা নিতে আর ঢাকা যেতে না হয়। ইনশা আল্লাহ রাজধানীর উন্নত চিকিৎসার মত নবাবগঞ্জ স্বাস্থ্যখাত উন্নত করা হবে। শনিবার ঢাকার বাহ্রা চরকান্দি মাঠে বাহ্রা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি সালমান বলেন, আমি না চাইতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে হাইটেক পার্ক উপহার দিয়েছেন। যেখানে শত শত বেকার যুবক কাজ করতে পারবে।
তিনি আরও বলেন, আমি ধীরে ধীরে আমার নির্বাচন কালীন ওয়াদা পালন করে যাচ্ছি। বিশেষ করে আমি মা বোনদের গ্যাস এনে দেওয়ার কথা দিয়েছিলাম। আমি দোহার-নবাবগঞ্জে গ্যাস আনার জন্যও কাজ করছি। শিগগিরই হয়তো বাস্তবায়িত হবে।
এসময় সালমান এফ রহমান, নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন সুন্দর ভাবে সমাপ্ত করার জন্য উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটিসহ যারা সংপৃক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা বুঝিয়ে দিয়েছেন নবাবগঞ্জে আওয়ামীলীগ অনেক শক্তিশালী ও সুশৃঙ্খল। তারই ধারাবাহিকতা রাখতে আগামী জাতীয় নির্বাচনে যেই নৌকা প্রতিক নিয়ে আসবে আমরা সকলে তার হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকা-১ আসন উপহার দিবো।

অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত উদ্বোধক ছিলেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব আব্দুর রউফ মোল্লা, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া, ভাইস চেয়ারম্যান ইঞ্জি. আরিফুর রহমান শিকদার, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবকে বাহ্রা ইউপি চেয়ারম্যান সুবেদুজ্জামান সুবেদ।
পরে ২য় অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাহ্রা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইসহাক আলীকে সভাপতি ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পত্তনদার রাকিবকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































