নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। শনিবার সকালে উপজেলার লটাখোলা করমআলীর মোড় হতে মিছিলটি বের হয়ে জয়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রতন চত্বরে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
এসময় বক্তারা বলেন, বিএনপি, যুবদল ও মহিলা দলের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যে কটূক্তি ও হত্যার হুমকি দিয়েছে তার প্রতিবাদে সারাদেশে আওয়ামীলীগের সকল নেতা কর্মীরা মাঠে নেমেছে। তারা আরও বলেন, এদেশে বিএনপির কোনো ষড়যন্ত্র সফল হতে দেয়া হবেনা। দেশের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করতে বিএনপির নেতারা প্রপাকাণ্ডা চালাচ্ছে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লা, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা করম আলী, লায়ন আব্দুস সালাম চৌধুরী, আলমাছ উদ্দিন, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন মাঝি, বিলাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রাশেদ চোকদার, উপজেলা যুবলীগের সভাপতি মুহা. আলমাছ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি বাসার চোকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক উদয় হুসাইন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ নিজাম, জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পান্নু চোকদার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্তসহ আওয়ামীলীগের অন্যান্য নেতাকর্মীরা।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































