নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহারের মেঘুলা বাজারে আব্দুল হক মোল্লা মার্কেটে মোবারক হোসেন ট্রাভেল ও ডিজিটাল বিজনেস পয়েন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানে উন্নত সেবা নিয়ে মানুষের মাঝে বিশেষ সেবা প্রদান করা হবে বলে জানান প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শিপন আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সুরুজ আলম সুরুজ,নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন লেবু খান, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ চোকদার, আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন তালুকদার সেলিম, সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেন, উপজেলা শেখ রাশেল শিশু কিশোর পরিষদের সভাপতি মো. সাফা ইসলাম সম্রাট মোল্লা, সাবেক ছাত্রনেতা নাসিম মাহমুদ, মেঘুলা বাজার কমিটির সভাপতি কাজী রুবেলসহ আরও অনেকে।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































