নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় ইঞ্জিনিয়ার মেহবুব কবিরের ব্যক্তিগত অর্থায়নে নারিশা বাইতুল ফালাহ কেন্দ্রিয় জামে মসজিদের ৭তলা বিশিষ্ট ৭৫ ফিট মিনার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মেহবুব কবির উপস্থিত থেকে এ মিনার উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ডা. বীর মুক্তিযোদ্ধা মো. লোকমান হোসেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মাসুদ করিম, নারিশা ইউনিয়নের চেয়ারম্যান সালাহ উদ্দিন দরানী, নারিকেল বাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন সরদার,মুকসুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসিন সিকদার চঞ্চল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইফুল ইসলাম স্বপন, নির্মাণ কমিটির আহবায়ক শেখ শাহিন, যুগ্ম সম্পাদক মঞ্জু মোল্লা, জয়নাল কাজী,সদস্য সচিব মমিনুল হাসান,সদস্য হাজি নূরুল ইসলাম, মো. ইকবাল হোসেন, মো. রতন, নারিশা বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক মো. শিবলু,আলমগীর খালাসী, জয়নালউদ্দিন বেপারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনের সময় ইঞ্জিনিয়ার মেহবুব কবির বলেন, সমাজের প্রতিটি মানুষেরই উচিৎ সরকারি বরাদ্ধের দিকে তাকিয়ে না থেকে নিজেদের সমস্যা সমাধানে নিজেদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি অর্থ দিয়েছি কিন্তু গ্রামবাসীর সার্বিক অংশগ্রহনে এ কাজটি বাস্তবায়ন হবে। আমি এ কাজ করতে পেরে আনন্দিত। আমরা বাংলাদেশের মানুষ ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি,স্ব স্ব ধর্ম যত্নসহকারে লালন-পালন করি এবং সংরক্ষণ করি। ইসলাম আমাদের সেই মানবতার শিক্ষাই দিয়েছে।
ইঞ্জিনিয়ার মেহবুব কবির মতো প্রতিটি গ্রামের সমস্যা সমাধানে এভাবে এগিয়ে আসলে সমাজ উন্নয়ন হবে এমনটাই বলছে স্থানীয়রা।
ইঞ্জিনিয়ার মেহবুব কবির,মানবিক গুনের অধিকারী, দানবীর খ্যাত প্রতিনিয়তই নিজ অর্থায়নে ঘর নির্মাণ, বিবাহ, অসুস্থ এবং দুস্থ ও অসহায়ের পাশে দাঁড়িয়ে মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করে আসছেন বলে জানান নির্মাণ কমিটির সদস্যরা।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































