ঢাকা-১ আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে নিজ আসনের (দোহার-নবাবগঞ্জ) জনগণের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আসনের দুই বারের নির্বাচিত সংসদ সদস্য ও ২য় মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। রবিবার সকালে উপজেলার কৈলাইল ইউনিয়নের দৌলতপুর এলাকা থেকে তিনি তার রোড সু সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় শুরু করেন। শুরুতেই তাকে নবাবগঞ্জ থানার পক্ষ হতে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে নেতা কর্মীরা ফুলেল উষ্ণ শুভেচ্ছা জানান।
এসময় দিনব্যাপী সালমান এফ রহমান সাধারণ জনগণনের সাথে শুভেচ্ছা বিনিময় করে তাদের খোঁজ খবর জিজ্ঞাস করেন। তিনি বলেন, আপনারা চিন্তা করবেন না। আমি সব সময় আপনাদের সাথে আছি। আমি আগেও যেমন ছিলাম এখনো ঠিক সেভাবেই আপনাদের সাথে আছি। কারণ আমি সব সময় নিজেকে আপনাদের লোক মনে করি।
সালমান এফ রহমান ১ম দিনব্যাপী নবাবগঞ্জ উপজেলার কৈলাইল, শোল্লা, বাহ্রা, বক্সনগর, কলাকোপা, যন্ত্রাইল, বান্দুরা, নয়নশ্রী, বারুয়াখালী, শিকারীপাড়া, জয়কৃষ্ণপুর ও দোহার উপজেলার নয়াবাড়ি, কুসুমহাটি, মাহমুদপুর, রাইপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার জনগণ ও জনপ্রতিনিধিদের সঙ্গে বিজয়ত্তোর শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় এমপির সফর সঙ্গী হিসেবে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভুইয়া কিসমত, সাধারণ সম্পাদক ইঞ্জি. আরিফুর রহমান শিকদার, ইউপি চেয়ারম্যান, ইব্রাহিম খলিল, হুমায়ুন কবির, এমএ বারী বাবুল মোল্লা সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: 

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































