মো. রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় বুধবার (১ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস।
উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মহী উদ্দিন, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ইলিয়াস রহমান পারভেজ এডিট এ্যান্ড একাউন্ড কাস্টম অফিসার, জেলা পরিষদ সদস্য মাসুদা ডেইজি, সাংবাদিক রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সুশীল সমাজের গণমান্য ব্যাক্তিবর্গ ও অন্যান্য সংগঠনের যুব যুবতীরা।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































