নওগাঁ জেলা প্রতিনিধি : “শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে এবং ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচী (আইডিপি)’র সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলাবিষয়ক কার্যালয়ের অফিস সহকারী সাধন চন্দ্র দেবনাথ, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির থানা অফিসার রাখিয়া খাতুন, সমন্বিত উন্নয়ন অফিসার রথিন টপ্য, আরকোর এডভোকেসি অফিসার নাইস পারভীন, প্রশিক্ষণার্থী তাসনিন নাহার, তানজিলা বেগম, সেলিনা, দিথী প্রমুখ। এছাড়াও বিভিন্ন এলাকার নারীগন এসময় উপস্থিত ছিলেন।
নিয়ামতপুর : সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। সোমবার ৮ মার্চ সকাল ১১টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সহযোগিতায় নারী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন ডাঃ এনামুল হক, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আরিফুজ্জামান, প্রেস ক্লাব সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ব্র্যাক কর্মী আহসান হাবীব।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































