নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা জজবাড়ির ফটকের কাছে একটি জ্বালানী তেলের দোকানে আগুন লেগে দোকানসহ মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। তবে ঐ দোকানের ব্যবসায়ী আজমীর সিকদারের দাবী, দোকানে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। আজমীর সিকদারের ছোট ভাই শরীফ জানান, দোকানে ৬ ড্রাম ডিজেল-প্রেট্রোল এবং ৪টা সিলিন্ডার গ্যাস ছিল। রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে টহল পুলিশ আগুন জ্বলতে দেখে বাড়িতে খবর দেন। থানা পুলিশ দোহার ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস দল দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে দোকানসহ সব পুড়ে যায়।
দোহার ফায়ার সার্ভিসের কমান্ডার আব্দুর রশিদ অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকা-ন্ডের সূত্রপাত জানা যায়নি। তদন্ত করা হচ্ছে। নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই সোহরাব হোসেন জানান, অগ্নিকাণ্ডের ঘটনা জানা আছে। তবে ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি।


Reporter Name 


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































