সিংগাইর (মানিকগঞ্জ) : হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে তিতাশ সরকার (৩০) নামের এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। বুধবার ভোর রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের কিটিংচর ব্রীজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত-তিতাশ সরকার (৩০)উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা গ্রামের পরান সরকারের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, তিতাশ সরকার (৩০) মিরপুর এলাকা ইনফিনেট এক্সিম ইন্টারন্যাশনাল কোম্পানিতে রিচার্জ ডেপেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিল। মঙ্গলবার সন্ধ্যায় কর্মস্থল থেকে পূজা উপলক্ষে উপজেলা সায়েস্থা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের নিহতের খালু নিরঞ্জন সরকারের বাড়িতে বেড়াতে আসে।
বুধবার অফিস করার সুবাধে ভোর রাতে লক্ষীপুর-ল ১১-৪৫৭০ মোটরসাইকেল যোগে ঢাকার উদেশ্যে রওনা দেয়। পথিমধ্যে কিটিংচর ব্রীজে পূর্বপাশে দুর্ঘটনার কবলে পরে তার মৃত্য হয়।
স্থানীয়রা সকালে ঘটনাস্থলে মোটরসাইকেলসহ আরোহীর লাশ দেখতে পেয়ে ৯৯৯ ফোন দিয়ে সিংগাইর থানা পুলিশকে অবগত করলে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় ১টি অপমৃত্য মামলা হয়েছে।


Reporter Name 


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































