সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জ জেলার সিংগাইর থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতিসংঘের চুরান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করেছেন। রোববার (৭ মার্চ) বিকাল ৩টার দিকে থানা চত্বরে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান এর সভাপতিত্বে ইন্সেপেক্টর (তদন্ত) আবুল কালাম পিপিএম সঞ্চালনায় এ অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ প্রশাসন) মো. হাফিজুর রহমান। তিনি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ৭ ই মার্চ এর ভাষন সম্পূর্কে বিষদ আলোচনা ও মুক্তিযোদ্ধের পরবর্তি সময় থেকে অদ্যবধি বাংলাদেশ ব্যাংকে ৪৩ বিলিয়ন ডলার রির্জাভ ও আঠারশত ডলার মাথা পিছু আয়সহ উন্নয়নশীল দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের জন্য।
এ ছাড়া কর্মসংস্থানের ব্যবস্থা, পুলিশের বেতন বৃদ্ধি ছাড়াও মুক্তিযোদ্ধাদের ভাতা দিয়ে আসছে সরকার। তাই সবাই ঐক্যবদ্ধ্য হয়ে কাজ করলে ২০৪১ সালের মধ্যে এ দেশ উন্নত করতে পারব এমনি বললেন অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান।
এ সময় আরোও বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খান, যুগ্ন সম্পাদক মো. শহিদুর রহমান শহিদ, সিংগাইর পৌরসভা নবনির্বাচিত মেয়র আবু নাঈম মো. বাশার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসা. শারমিন আক্তার, চান্দহর ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আ’লীগের সহ-সভাপতি আনোয়ার খাতুন, যুগ্ন সম্পাদক মো. সায়েদুল ইসলাম, পৌর আ’লীগের সভাপতি আব্দুস ছালাম খান, উপজেলা আওয়ামী-যুবলীগের সভাপতি মো. তমিজ উদ্দিন, বায়রা ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু, সায়েস্তা ইউপি চেয়ারম্যান মো. মোসলেম উদ্দিন চোকদার, জামশা ইউপি চেয়ারম্যান মো. মাহবুর রহমান (মিঠু), ধল্লা ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম ভূইয়া, ধল্লা ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মো. দেলোয়ার খাঁ, সিংগাইর সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সিংগাইর পৌরসভার নবনির্বাচত কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরসহ আ’লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সিংগাইর থানা অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কেক কাটার মধ্যে দিয়ে আনন্দ উদযাপন সমাপ্তি হয়।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































