নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার থানারমোড় বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের নিচতলায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসার চোকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিলাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাসেদ চোকদার, সাবেক ছাত্রনেতা তুহিন হোসাইন, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসবেক লীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন জিয়া, কার্যকরী সদস্য আব্দুস কুদ্দুস, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ বাপ্পি, আইনবিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন, প্রচার সম্পাদক কামরুল ইসলাম, সদস্য আসলাম খান, মাসুম বিল্লাহ, ইউছুফ চোকদার, সাইদুল, রমজান মৃধা, সাইদুল মৃধা, ফরহাদ, খালেক, রবিন।
এসময় আরও উপস্থিত ছিলেন, দোহার পৌরসভার মারুফ চৌধুরী, সজল সরকার, জিসান, মিলন, আব্দুস কুদ্দুস চোকদার, হারুন পত্তনদার, শেখ মোস্তফা প্রমুখ।
দোয়া পরিচালনা করেন মো. কামরুল ইসলাম।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































