মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম ০৩ নভেম্বর শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ী ইউনিয়ন এর যতীন্দ্র নারায়ণ গ্রামস্থ গুয়াবাড়ী ঘাট ব্রীজের নিচ থেকে পশ্চিম ফুলমতি গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ শহিদুল (৩৫) ও মোঃ আবু হোসেন (৪০) দ্বয়কে ০৭ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































