“মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি”এই স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহারে মাহমুদপুর যুব সংঘের উদ্যোগে ইলিয়াস খান স্মৃতির স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে ইউনুস আলী খান চেয়ারম্যান বাড়ির মাঠে মাহমুদপুর যুব সংঘের আয়োজনে এ খেলার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় দোহার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মাহমুদপুর যুব সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. ইউনুস আলী খানের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন বিশেষ অতিথি ঢাকা জেলা দক্ষিণ ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাউছার মাহমুদ শাওন।

খেলায় কাটাখালী বয়েজ বনাম কার্তিকপুর ইয়াং স্টার দল দুটি অংশগ্রহণ করে। পরে খেলায় নির্ধারিত সময়ে দুই দুই গোলে খেলা সমতায় এলে খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে কাটাখালী বয়েজ ৪-৩ গোলে কার্তিকপুর ইয়াং স্টারকে হারিয়ে জয়লাভ করে।
খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন, মাহমুদপুর যুব সংঘের সিনিয়র সহ সভাপতি শাহিন মুন্সি (মহসীন) ,সাধারন সম্পাদক সুমন কাজী, কোষাধ্যক্ষ নিরব মোল্লা সহ মাহমুদপুর যুব সংঘের সকল সদস্যবৃন্দ।
পরে চ্যাম্পিয়ান দল কাটাখালী বয়েজ দলের ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন অতিথিরা


আব্দুল রাহিম 




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































