নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় ঢাকা জেলা দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার নারিশা পশ্চিমচর এলাকায় ঢাকা জেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুব বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।
নির্মল রঞ্জন গুহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের সকল দুর্যোগে স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা সাধারণ মানুষের পাশে থাকবে বলে তিনি জানান।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক শাহিন-উল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুরুজ আলম সুরুজ, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাফর ইকবাল লাভলু, মাজহারুল ইসলাম রাকিব, হাবিবুর রহমান বেপারী, আনোয়ার চোকদারসহ আরও অনেকে


Reporter Name 


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































