নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ৫২’র ভাষা আন্দোলনে সকল বীর শহিদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার সকালে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলটি।
এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আজাদুল ইসলাম হাই পান্নু, সদস্য সচিব খন্দকার আবুল কালাম, ঢাকা জেলা বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক লেলিন আহমেদ রাসেল, যুবদল নেতা দূর্জয় মাহমুদ সোহেল, রায়হানুল ইসলাম রাহিন, অ্যাড. খলিলুর রহমান, ঝন্টু মোল্লা, দোহার নবাবগঞ্জ কলেজের ছাত্রদলের সাবেক সভাপতি মো. আওয়াল হোসেন, মহিলা দলের নেত্রী বিলকিস চৌধুরী, জ্যোস্না বেগম, রুনা আক্তার প্রমুখ।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































