নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাংলাদেশ মুজাহিদ কমিটি নবাবগঞ্জ থানা শাখার উদ্যোগে তাফসীরে কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ মার্চ) রাতে উপজেলার দোহার নবাবগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ মাঠে এ তাফসীরে কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মুজাহিদ কমিটি নবাবগঞ্জ থানা শাখার সভাপতি আলহাজ্ব মৌলভী মুহাম্মদ আজহারুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাফসির করেন, চরমোনাই শায়েখে নায়েবে আমীরুল মুজাহিদীন, শায়খুল হাদীস, আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
মাহফিলে আরও তাফসির করেন মাওলানা মুফতী মঈনুদ্দীন আল হাবিবি, মাওলানা মুফতী রুহুল আমিন কাসেমী, মাওলানা শাহ ওয়ালিউল্লাহ বিক্রমপুরী প্রমুখ।
এসময় মাহফিলে দোহার ও নবাবগঞ্জ থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। পরে রাত ১১ টা ৩০ মিনিটে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত ঘোষণা করা হয়।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































