নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স মূলফটকের সামনে হাজিরা ফার্মেসির রাসেল হোসেনের সহায়তায় অজ্ঞান পাটির খপ্পর থেকে একটি অটোরিক্স উদ্ধার করা হয় । শুক্রবার (১৯ মার্চ) দুপুরে এই ঘটনা ঘটে ।
এই ঘটনায় অটোরিক্স চালক মো. হৃদয় (২২) জানান , আমি নবাবগঞ্চ থেকে যাত্রী নিয়ে দুপুর ১২ টার দিকে জয়পাড়া সরকারি হাসপাতালেি এসে যাত্রী নামিয়ে আমি কিছুক্ষন বসে থাকি । পরে এক যুবক আমাকে বলে সামনের দিকে যাবে ? আমি ঐ যুবকের কথায় রাজি হই । যখন আমি হাসপাতাল থেকে সিসি ক্যামেরা আওতাধিন শেষ করি তখন সে যুবক আমাকে অটো গাড়ি থামাতে বলে। তার অনেক পিপাসা পেয়েছে বলে দোকান থেকে ঠান্ডা পানি নিবেন বলে জানান । পরে আমাকে সেভেন অ্যাপ খাওয়ার জন্য বলেন , আমি ইচ্ছা প্রকাশ করি ।
সেভেন অ্যাপ খাওয়ার পরই আমার মাথা ঘুরতে থাকে । একপর্যায় আমি হাজিরা ফার্মেসির রাসেল ভাইকে কোনো বলি আমার অটো রিক্সাটি দেইখেন। ঐ লোকটি আমাকে কি যেনো পান করাইছে।
কথা বলতে বলতে অটোরিক্সাচালক অজ্ঞান হয়ে যান । পরে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়ার একফাকে অজ্ঞান পার্টির সদস্যরা অটোরিক্সা রেখে পালিয়ে যায় । পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার জসিম উদ্দিন তাৎক্ষনিক চিকিৎসা দিয়ে হৃদয়কে সুস্থ করা হয় ।
হৃদয় নবাবগঞ্জ উপজেলার বাগমারা গ্রামের আব্দুস সালামের ছেলে । এই ঘটনায় সুশীল সমাজ মনে করেন, প্রশাসন যদি তৎপর থাকেন তাহলে এই ধরনের অপরাধীরা অপরাধ করতে সাহস পাবে না ।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































