নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিল্পকলা একাডেমির অস্বচ্ছল সাংস্কৃতিক কর্মীদের মাঝে সরকারি অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ১০ জন অস্বচ্ছল সংস্কৃতিসেবীর প্রত্যেককে ২৫০০/- টাকা করে অনুদানের চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজু।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরুণ কৃষ্ণ পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান আহমেদ, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির প্রমুখ।


Reporter Name 


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































