সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কালীগঙ্গা নদীতে নৌকাবাইচ দেখতে গিয়ে সিফাত হোসেন (১৬) ও ওয়াসিম (১৭) নামের দু’স্কুল ছাত্র নিখোঁজের তিনদিন পর লাশ হয়ে ফিরল বাড়িতে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সিংগাইর উপজেলার সীমান্তবর্তী নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের পাতিলঝাপ কালীগঙ্গা নদীতে এ ঘটনাটি ঘটেছে। নিহত সিফাত হোসেন উপজেলার সায়েস্তা ইউনিয়নের শ্যামনগর গ্রামের প্রবাসী নুরুল ইসলাম ওরফে মান্নানের ছেলে ও ওয়াসিম লক্ষীপুর গ্রামে তোফাজ্জলের ছেলে। তারা দু’জনই সাহরাইল উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে সিংগাইর উপজেলার সীমান্তবর্তী এলাকা নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের পাতিলঝাপ কমিটির উদ্যোগে কালীগঙ্গা নদীতে নৌকা বাইচের আয়োজন করা হয়। নৌকাবাইচ দেখতে বিভিন্ন এলাকার হাজার দর্শকের সমাগম ঘটে। উপজেলার সায়েস্তা ইউনিয়নের শ্যামনগর গ্রামের প্রবাসী নুরুল ইসলাম ওরফে মান্নানের ছেলে সাহরাইল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সিফাত ও ওয়াসিমসহ ২০-২৫ জন বন্ধু নিয়ে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে বাইচ দেখতে যায়। এসময় নৌকা বাইচ আয়োজক কমিটি ট্রলারের ধাক্কায় অপর ট্রলারটি ডুবে যায়। এতে সিফাতসহ ৭-৮ জন যাত্রী নিখোঁজ হয়।
পরে পরিবারের লোকজন ওই দিনগত রাতে অনেক খোজাখুজি করে ২ জন ছাড়া বাকীদের উদ্ধার করা হলেও লক্ষীপুর গ্রামে ওয়াসিম ও শ্যামনগর গ্রামের সিফাত খোঁজ মেলেনি। পরদিন রবিবার বিকেল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওয়াসিমের লাশ উদ্ধার করেন।
নিহত সিফাতের মামা চারিগ্রাম ইউপি চেয়ারম্যান দেওয়ান রিপন হোসেন জানান, রবিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদলসহ আমরা সারা দিন কালীগঙ্গা নদীতে অনেক খোঁজাখুজি করে সিফাতের কোন সন্ধান পাওয়া যায়নি। পরে রাত ৮ টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল অভিযান শেষ করেন। সোমবার (২ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলা সায়েস্তা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকার জিয়ানগর বস্তির ঘাটে সিফাতের লাশ ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। সকাল ৮ টার দিকে আমরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। সোমবার সকাল ১০ টায় শ্যামনগর কেন্দ্রিয় কবরস্থানে নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ ঘটনায় সিফাতের পরিবারে চলছে শোকের ছাড়া নেমে আসে।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































