নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামালের বাবা গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, ইন্দুহাটি উচ্চবিদ্যালয় ও মুকসুদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু জাফর মিয়া (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । শুক্রবার (১৩ মে) সকালে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে স্ত্রী, তিন পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আবু জাফর মিয়ার মৃত্যুতে গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য, জননেতা মুহাম্মদ ফারুক খান ও মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আতিকুর রহমান মিয়া ও সাধারণ সম্পাদক রবিউল আলম সিকদার গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
ওসি মো. মোস্তফা কামাল বলেন, পুলিশ বাহিনী ও সংশ্লিষ্ট সকলের কাছে আমার বাবার জন্য দোয়া প্রার্থনা করছি। তাকে যেন মহান আল্লাহ বেহেস্ত নসিব করেন। আমাদের যেন শোক সইবার ক্ষমতা দেন।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































