সিংগাইর প্রতিনিধি : সিংগাইরে চাঞ্চল্যকর ভিপি মিরু হত্যার মামলার এজাহারভুক্ত ২ নং আসামি মো. জালালউদ্দিন আঙ্গুর (৩৪) কে গ্রেফতার করেছেন থানা পুলিশ। বুধবার রাতে তথ্য প্রযুক্তির মাধ্যমে ঢাকা জেলার ধামরাই পৌরসভা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. জালালউদ্দিন আঙ্গুর উপজেলার আজিমপুর গ্রামের আব্দুর রাজ্জাক ওরফে ধুনাই মোল্লার ছেলে।
উল্লেখ্য, গত ১ মার্চ দিনগত রাত ১টার দিকে সিংগাইর সরকারি কলেজের ভিপি ফারুক হোসেন মিরু উপজেলা চত্বরে সংলগ্ন বিএডিসি গোডাউনের উত্তর পাশের রাস্তায় সন্ত্রাসী হামলার শিকার হন।পরে দিন ১২টার দিকে ঢাকাস্থ পঙ্গু হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে থানায় মামলা হয়। পুলিশ এজাহারভুক্ত ৪ জনসহ মোট ৬জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































