নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা ও করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অসহায় ও দরিদ্র পরিবারের শিশুদের জন্য শিশু খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে কলাকোপা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে ও কলাকোপা ইউনিয়ন পরিষদের পরিচালনায় ১৫০ টি দরিদ্র পরিবারকে শিশু খাদ্য হিসেবে গুড়ো দুধ, নুডলস ও বিস্কুট দেওয়া হয়।।
এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান কিসমত ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ড. শাফিল উদ্দিন মিয়া, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: জালাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা রেজাউর রহমান রেজা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মরিয়ম জালাল শিমু প্রমুখ।


Reporter Name 


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































