নিজস্ব প্রতিবেদক : গত সংখ্যায় জাগ্রত জনতার শেষের পাতায় ‘সরকারি জায়গায় জুয়ার আড্ডা’ শিরোনামে সংবাদ প্রকাশের পরও বন্ধ হয়নি দোহারের বৌবাজারে চায়ের দোকানে জুয়ার আড্ডা।
জানা যায়, ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের বৌবাজার এলাকার রিপন মণির চায়ের দোকানে দিন রাত অবিরাম চলে জুয়ার আড্ডা।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, রিপন নিজেই জুয়ার সাথে জড়িত অন্যদের নিষেধ করবেন কিভাবে? নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন- দোকানগুলো সরকারি জমিতে নির্মিত। দোকান মালিক রতন সরকারের অবহেলার কারণে এখানে জুয়ার আসর বসে। প্রায় সময়েই এখানে ঝগড়াবিবাদ চলে। আর আবাসিক এলাকায় অকথ্য ভাষায় গালিগালাজ করে । এরা এখানে বসবাসের পরিবেশ নষ্ট করছে।’ প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা না নিলে শিঘ্রই এখানে বড় ধরনের অঘটন ঘটার আশঙ্কা একেবারে উড়িয়ে দেয়া যায় না।
এবিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল জাগ্রত জনতাকে জানান, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি, দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Reporter Name 

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































