নিজস্ব প্রতিবেদক : মুন্সিগঞ্জের সদর থেকে মো. সাইদুল মোল্লা (২৬) ও মো. রবিউল সিকদার (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। রোববার (১৮ জুলাই) রাতে উপজেলার সদর পঞ্চসার জোর পুকুরপাড় গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাইদুল পটুয়াখালী জেলার কলাপাড়া গ্রামের বাসিন্দা ও মুন্সিগঞ্জের পঞ্চসার জোর পুকুর পাড়ের রতন শেখের বাসার ভাড়াটিয়া এবং রবিউল সিকদার বরগুনা জেলার বেতাগী থানাধীন জোগখালী গ্রামের বাসিন্দা ও পঞ্চসার দয়াল বাজার পালপাড়ার তোফাজ্জল হোসেনের ভাড়াটিয়া।
সোমবার র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ বোতল বিদেশী মদ ও ২ বোতল দেশী মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।


Reporter Name 


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































