নিজস্ব প্রতিবেদক: বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকার নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
রোববার দুপুরে উপজেলার প্রধান দলীয় কাযালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন মিছিলে নেতৃত্ব দেন।
মিছিলটি উপজেলা ফটক হয়ে কায়কোবাদ চত্তর ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য মেনে নেয়া হবে না। নেতাকমীরা যার যার অবস্থানে থাকুন। নবাবগঞ্জে কোন ভাবেই বিএনপিকে মাঠে নামতে দেয়া হবে না।
আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী শওকত শাহীন, উপ-দপ্তর সম্পাদক নাহিদুল আলম নাদিমসহ মো. ইব্রাহীম খলিল, সাফিল উদ্দিন মিয়া, এম এ বারী বাবুল, মো. জালাল উদ্দিন, প্রবীর সাহা, ফজলুল হক ফজল, রেজাউর রহমান রেজা, শাহীন খান, তাবির হোসেন খান পাভেল, সুবেদুজ্জামান সুবেদ, সুকুমার হালদার, ফয়েজ আল মাসুদ টুটুল, ইউসূফ হারুন টিপু, অ্যাড. জাহিদ হায়দার উজ্জল, এস এম সাইফুল ইসলাম, শেখ সুজন বাবু, আব্দুর রাজ্জাক মুন্না, শামীমূল আহাদ রনক, সেলিম খান, দেবাশিষ চন্দ, মোশারফ মোল্লা, সোহেল রহমান সিকদার, অ্যাডভোকেট ইমরান হোসেন, সাদের হোসেন বুলু প্রমুখ।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































